Jump to content

সাহায্য : একটি নতুন পাতার সূচনা

From mediawiki.org
This page is a translated version of the page Help:Starting a new page and the translation is 100% complete.

একটি নতুন পাতা শুরু করার অনেকগুলি পন্থা রয়েছে

পৃষ্ঠাটি কী ধরনের এবং কোন উইকি ও নেমস্পেসে তৈরি করা হচ্ছে তার ওপর এটি ভিন্ন হতে পারে।

উইকিসংযোগের ব্যবহার

MediaWiki একটি নির্দিষ্ট সিনট্যাক্স ব্যবহার করে উইকি পৃষ্ঠা গুলোর মধ্যে লিংক তৈরি করা খুব সহজ করে তোলে (দেখুন সাহায্য:সংযোগ )।

আপনি বা অন্য কেউ যদি এমন কোনো নিবন্ধের জন্য লিংক তৈরি করেন যা এখনো তৈরি হয়নি, তাহলে সেই লিংকটি লাল রঙে দেখা যাবে, এরকম

নোট:
  • এই উদাহরণে আন্ডারলাইন সব সময় দৃশ্যমান থাকে। তবে বাস্তবে লিংকের নিচের আন্ডারলাইন সাধারণত ডিফল্টভাবে লুকানো থাকে এবং কেবল মাউস দিয়ে লিংকের ওপর নেওয়া হলে বা কীবোর্ড দিয়ে নির্বাচন করলে তা দেখা যায়, যদি উইকি বা ব্যবহারকারীর সেটিংসে ডিফল্ট MediaWiki স্টাইল ব্যবহার করা হয়।
  • লিংকের প্রকৃত রঙ ডিফল্ট উইকি স্টাইলের ওপর নির্ভর করে এবং উইকি পৃষ্ঠার নকশা এই ডিফল্ট রঙগুলো পরিবর্তন করতেও পারে।

লাল রঙের লিংকে ক্লিক করলে নতুন নিবন্ধ তৈরি করার জন্য সম্পাদনা পৃষ্ঠাটি খোলা হবে।

আপনার লেখা লিখে সংরক্ষণ বোতামে ক্লিক করলেই নতুন পৃষ্ঠাটি তৈরি হয়ে যাবে।

পৃষ্ঠাটি তৈরি হয়ে গেলে লিংকটি লাল থেকে নীল রঙে পরিবর্তিত হবে (আপনি যেসব পৃষ্ঠা আগে দেখেছেন সেগুলোর জন্য বেগুনি), যা নির্দেশ করে যে নিবন্ধটি এখন বিদ্যমান।

সাধারণত নতুন পৃষ্ঠা তৈরির জন্য এটি সবচেয়ে ভালো উপায়, কারণ এতে শুরু থেকেই পৃষ্ঠাটি উইকির অন্তত একটি অন্য পৃষ্ঠার সঙ্গে যুক্ত থাকে। পরে প্রয়োজন অনুযায়ী এটিকে অন্যান্য সম্পর্কিত পৃষ্ঠার সাথেও সংযুক্ত করা যায়।

আপনি যদি কোনো লিংক ছাড়াই নতুন পৃষ্ঠা তৈরি করেন, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন: এই পৃষ্ঠার বিষয়বস্তু কি উইকিতে আগে থেকেই থাকা বিষয়গুলোর সাথে সত্যিই সম্পর্কিত এবং উপযুক্ত?

তাছাড়া, দর্শনার্থীরা এই পৃষ্ঠাটি কীভাবে খুঁজে পাবে?

সাধারণত আগে থেকে এর জন্য একটি লাল লিংক তৈরি না করে নতুন পৃষ্ঠা তৈরি করার কোনো প্রয়োজন হয় না।

অনুসন্ধান বক্স

আপনি যদি এমন কোনো পৃষ্ঠা খুঁজেন যা এখনো তৈরি করা হয়নি, তাহলে নতুন পৃষ্ঠা তৈরির জন্য একটি লিংক দেখানো হবে।

ইউ আর এল - এর ব্যবহার

আপনি একটি নতুন পৃষ্ঠা তৈরি করতে উইকির ইউআরএল ব্যবহার করতে পারেন।

উইকির একটি নিবন্ধের ইউআরএল সাধারণত এইরকম হয়ঃ

  • http://www.example.net/index.php/নিবন্ধ    অথবা
  • http://www.example.net/wiki/নিবন্ধ

আপনি যদি নিবন্ধ এর জায়গায় আপনি যে পৃষ্ঠার নাম দিতে চান তা বসান, তাহলে একটি খালি পৃষ্ঠা খুলবে। এতে বোঝায় যে ওই নামে এখনো কোনো পৃষ্ঠা বা নিবন্ধ তৈরি করা হয়নি।

পাতার উপরের "সম্পাদনা" পৃষ্ঠা ট্যাব-এ ক্লিক করলে সেই নিবন্ধের সম্পাদনা পৃষ্ঠা খুলবে। সেখানে আপনার লেখা যোগ করে জমা দিলেই নতুন পৃষ্ঠাটি তৈরি হয়ে যাবে।

আর্টিকেল ব্যবহারে টেম্প্লেট তৈরি

এই পদ্ধতিটি ইনস্টল করতে এক্সটেনশন:ইনপুটবক্স প্রয়োজন।

নিচের লেখাটি উইকির একটি পৃষ্ঠায় কপি করে বসান:

<inputbox>
type=create
width=100
break=no
buttonlabel=Create new article
placeholder=Article title
</inputbox>

এটি একটি বাক্স তৈরি করে যেখানে ব্যবহারকারীরা কেবল নিবন্ধের শিরোনাম টাইপ করতে পারেন এবং সেই নামে একটি পৃষ্ঠা তৈরি করতে পারেন।

এতে নতুন বা অনভিজ্ঞ সম্পাদকরাও সহজেই পৃষ্ঠা তৈরি করতে পারবেন।

আপনার নতুন পৃষ্ঠার জন্য পুনর্নির্দেশ তৈরি করুন

নতুন পৃষ্ঠা তৈরি করার পর যেন অন্য নাম বা বানান দিয়ে খুঁজলেও সেই পৃষ্ঠায় পৌঁছানো যায়, সে জন্য পুনর্নির্দেশ (redirect) সেট করতে ভুলবেন না।

আপনি যদি মনে করেন কেউ আপনার তৈরি করা পৃষ্ঠাটি অন্য নাম বা ভিন্ন বানানে খুঁজতে পারে, তাহলে সঠিক পুনর্নির্দেশ (redirect) তৈরি করুন।

Help:Redirects দেখুন।

আপনার নতুন পৃষ্ঠা সুরক্ষিত করা

সাধারণত একটি নতুন উইকি পৃষ্ঠা অন্য ব্যবহারকারীরাও সম্পাদনা করতে পারে (এটাই উইকির মূল ধারণাগুলোর একটি)।

তবে প্রয়োজন হলে একজন প্রশাসক পৃষ্ঠা সুরক্ষিত করতে পারেন, যাতে সাধারণ ব্যবহারকারীরা সেটি সম্পাদনা করতে না পারেন।